২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁও থেকে বোমাসহ জামায়াতের ৫ জন গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ের একটি মেস থেকে হাতবোমাসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 01:41 AM

Updated : 22 Aug 2022, 01:48 PM

বৃহস্পতিবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের সি ব্লকের একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানিয়েছেন।

গ্রেপ্তারদের নাম-পরিচয় জানা যায়নি।

চল্লিশোর্ধ্ব একজন বাদে বাকি সবাই বয়সে তরুণ বলে ওসি জানিয়েছেন।