খিলগাঁও এক্সচেঞ্জের ‘৭২২’ গ্রুপের টেলিফোন নম্বর পাল্টাচ্ছে
কারিগরি কারণে খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন ‘৭২২’ গ্রুপের নম্বরগুলো পাল্টানো হচ্ছে।
বৃহস্পতিবার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের পূর্বের টেলিফোন নম্বরের শেষ তিন ডিজিট অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন নম্বর হবে আট ডিজিটের।
এখন নম্বরগুলো আগের ৭২২XXX এর জায়গায় ৫৫১২১XXX হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ৭২৫৩৩২২ ও ৫৫১২০০১০ টেলিফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
