২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে বৃদ্ধ নিহত  

ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 02:36 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার উপজেলার শম্ভূগঞ্জ রাঘবপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই অসিম কুমার জানান।

নিহত কুতুব উদ্দিন (৬২)। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতদের তাদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানান এসআই।

এসআই অসিম বলেন, ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই কুতুব মারা যান। আহত অটোরিকশার আরও চার আরোহী।

দুর্ঘটনার ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।