২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে  দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 12:50 AM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বুধবার রাতে সাড়ে ৮টার দিকে টঙ্গী বিসিক শিল্প এলাকার পাগার ঝিনু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাইফুল ইসলাম (৩০) জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাশনের সুয়িং বিভাগের ব্যবস্থাপক ছিলেন।  

টঙ্গী থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটির পর রাতে বাসায় ফিরেছিলেন সাইফুল।এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাত সাড়ে ১০টার দিকে বিপ্লব (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আমিনুল।