সিলেকশন গ্রেড পেলেন শিক্ষার ১৮৯৭ কর্মকর্তা
শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৯৭ জন সহকারী অধ্যাপককে সিলেকশন গ্রেড দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সহকারী অধ্যাপক পর্যায়ের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর পঞ্চম গ্রেড মুঞ্জর করে বুধবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, আদেশ জারির তারিখে কর্মকর্তারা যে কর্মস্থলে কর্মরত সে কর্মস্থল থেকেই সিলেকশন গ্রেডের আর্থিক সুবিধা গ্রহণ করবেন।
