২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির গ্রেনেডটি উদ্ধার করেছে র‌্যাব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে গ্রেনেডটি উদ্ধার করেছে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 09:36 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

পুরনো খবর:

রাবিতে মসজিদের পাশে ‘গ্রেনেড’

বুধবার সন্ধ্যায় এটি উদ্ধারের পর তারা নিজেদের হেফাজতে নেয়, যেটা সকাল ৯টা থেকে নগরীর মতিহার থানা পুলিশ ঘিরে রাখে।

সকালে মসজিদের ঘাস কাটতে আসা এক কর্মচারী বস্তুটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান।

ওই স্থানের অদূরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে ‘জেল হত্যা দিবস’ এর আলোচনা সভাস্থল ছিল।

বোমা বিশেষজ্ঞ দলের নেতৃত্বে থাকা র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহিম বলেন, “গ্রেনেডটি অনেক শক্তিশালী। তবে ধারণা করা হচ্ছে অনেকদিন পড়ে থেকে মরিচা ধরে নিষ্ক্রিয় হয়ে গেছে এটি।”

নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় মসজিদ চত্বরে ‘নিস্ক্রিয়’ গ্রেনেডটি পড়ে ছিল।

“র‌্যাব-৫ এর বোমা বিশেষজ্ঞ দল জয়পুহাট থাকায় উদ্ধার করতে একটু বিলম্ব হয়েছে।”

কে বা কারা গ্রেনেডটি রেখে গেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মসজিদ চত্বর থেকে গ্রেনেড উদ্ধার হওয়া চিন্তার বিষয়। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে বলেছি। তারা বিষয়টি খতিয়ে দেখবে।”