মি. বেকারকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ফুড কালার রাখায় কেকসহ বেকারি পণ্য তৈরির নামি প্রতিষ্ঠান মি. বেকারকে ছয় লাখ টাকা জরিমানা গুণতে হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে প্রতিষ্ঠানটির কারখানা ‘মি. বেকার এন্ড পেস্ট্রিশপ হাউজিং’ এ অভিযান চালিয়ে মঙ্গলবার এই জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম পরিচালিত অভিযানে ওই বেকারিতে ৫১ বোতল মেয়াদ উত্তীর্ণ ফুড কালার পাওয়া যায়।”
বেকারের মহাব্যবস্থাপক মো. ইফতেখার আলমকে আটকও করেছিল ভ্রাম্যমাণ আদালত।
“ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ স্বীকার করায় আদালত ছয় লাখ টাকা জরিমানা করে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
জব্দ ফুড কালার ধ্বংস করা ছাড়াও এক মন বাসি কেকও ধ্বংস করা হয় বলে র্যাব জানিয়েছে।
