২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করল ‘স্বামী’

ভোলা সদর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার বড় চরসামাইয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির।

নিহত লাইজু বেগম (২৫) ওই গ্রামের দিন মজুর মো. আলীর স্ত্রী। এ ঘটনার পর থেকে আলী পলাতক রয়েছেন।

লাইজুর পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, “সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাইজুকে শ্বাসরোধ করে হত্যা করেন আলী।”

নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় লাইজুর বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করেছেন।