খুলনায় জামায়াত-শিবিরের ৭ কর্মী গ্রেপ্তার
নাশকতা মামলার আসামি বিএনপি-জামায়াতের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, শনিবার গভীর রাতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।
