খুলনায় ৬ শিবিরকর্মী গ্রেপ্তার
খুলনা নগরীতে সরকার বিরোধী পোস্টার লাগানোর সময় ইসলামী ছাত্র শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার নগরীর খালিশপুরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।
গ্রেপ্তারকৃতরা হলেন- দেলোয়ার হোসেন (১৮), আমিনুল ইসলাম (১৯), নাহিদ (১৯), হাসান (১৯), মোমিন (১৮) ও আতিকুর রহমান (২০)।
অতিরিক্ত উপ কমিশনার শেখ মনিরুজ্জামান বলেন, গোপন খবর পেয়ে সরকার বিরোধী পোস্টার লাগানোর সময় অভিযান চালিয়ে পোস্টার ও আঠাসহ ছয় শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
