২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 11:43 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

শুক্রবার রাত ৯টার দিকে সাবরাং ইউনিয়নের লেজিরপাড়ার নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান দেশে ঢোকার গোপন খবর  ছিল বিজিবির কাছে।

“সেই তথ্যের ভিত্তিতে বিজিবি নাফ নদীর মোহনায় অবস্থান নিলে পাচারকারীরা টের পেয়ে টেপ মোড়ানো একটি পুঁটলি ফেলে পালিয়ে যায়।

“পরে ওই পুঁটলি থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এগুলো বিজিবি টেকনাফ ৪২ ব্যটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।