২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আবাহনীকে রাষ্ট্রপতির অভিনন্দন

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চ্যাম্পিয়ন হওয়ায় চট্টগ্রাম আবাহনীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 10:35 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কলকাতার ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে চট্টগ্রাম আবাহনী।  

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, “এ ধরনের আন্তর্জাতিক ম্যাচে জয় বাংলাদেশের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”

ভবিষ্যতেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ চট্টগ্রাম আবাহনীর সব খেলোয়াড, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

পৃথক পৃথক অভিনন্দন বার্তায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ আ স  ম ফিরোজও  চট্টগ্রাম আবাহনীকে  অভিনন্দন জানিয়েছেন।