২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় প্রাথমিকে ৩২ চাকরিপ্রার্থী দণ্ডিত

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩২ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 08:29 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার পরীক্ষা চলাকালে এসব পরীক্ষার্থী মোবাইল ফোনে আসা এসএমএস দেখে উত্তরপত্র পূরুণ করার সময় হাতেনাতে ধরা পড়েন।

এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফারুল হাসান আব্বাসী ভ্রাম্যমাণ আদালতে ২২ জনকে ১ হাজার টাকা করে জরিমানা এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

জরিমানা করা হয়েছে কল্পনা বেগম (২৬), জয়তুন নাহার (২৫), উম্মে হানি (২১), দীপা রানি (২৮), লিলি বেগম (২২), শাহাজাদী (৩০), নিলা রানী (২৫), মাহবুবা (২৭), সুমি (২৪), মনিকা (২০), তপতী রানী (২৩), সাথী (২২), জেসমিন নাহার (২০), জান্নাতী (২০), সামাদ নুরী (২৯), জান্নাতুল মাওয়া (২২), নুরে জান্নাত (২০), সাদিয়া (২৭), ডেইজি (২৪), আফরোজা (২০), রুপালী (২৫) ও জোসনাকে (২৯)।

এক দিন থেকে ৩০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে শাহিদুল ইসলাম (২৭), শাফায়ত হোসেন (২৭), ইয়াছিন আলী (৩১), নজরুল (২৭), মহিদুল (২৮), হাসান মো. হাফিজুর রহমান (২৮), নূর হাসান (২৫), আব্দুল ওহাব (৩০), বাবুল মিয়া (২৫) ও কাজী হিল্লোলকে (৩৫)।

শুক্রবার গাইবান্ধার ৩১টি কেন্দ্রে ২১ হাজার ৩৬৩ জন চাকরিপ্রার্থী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন।