২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে কঠিন চীবর দান উৎসব শুরু

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘কঠিন চীবর দান’ উৎসব শুরু হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 03:44 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

খাগড়াছড়ির জনবল বিহার, মধুপুর বিহার, উপালী পাড়া বিহারসহ বিভিন্ন বিহারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ উৎসব শুরু হয়।

পুণ্যবতী উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মে ২৪ ঘণ্টার মধ্যে চরকায় সূতা কেটে কাপড় তৈরি করা এবং রং করে তা ভিক্ষু সংঘে দেওয়ার মাধ্যমে ‘কঠিন চীবর দান’ করেন বৌদ্ধ ধর্মের উপাসক-উপাসিকারা।

ভিক্ষুদের কাপড় দেওয়াকে কেন্দ্র করেই এ উৎসব চলে।

উৎসবে বুদ্ধপূজা, সংঘদান, অষ্ট পরিষ্কারদান, বুদ্ধমূর্তিদান, ত্রিপিটকখণ্ডদান, পিণ্ডদান, হাজারবাতি প্রদীপদান, কল্পতরু দান ও ফানুস ওড়ানো হয়।

এর অংশ হিসেবে শুক্রবার সকালে বিভিন্ন বিহারে পঞ্চশীল গ্রহণ করেন ভিক্ষুরা।

জেলার বিভিন্ন বিহারে একমাস ধরে এই উৎসব চলবে বলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানিয়েছেন।