২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট অঞ্চলে মৃদু ভূমিকম্প

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশের সিলেট অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 09:37 AM

Updated : 25 Apr 2022, 02:04 PM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জপরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টা ১৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের হাইলাকান্দি শহর থেকে সাত কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ঢাকা থেকে ২৪১ কিলোমিটার পূর্ব- উত্তরপূর্বে; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। 

আমাদের সিলেট প্রতিনিধি জানান, ভোরের দিকে সেখানে অনেকেই কয়েক সেকেণ্ড কাঁপুনি টের পেয়েছেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।  

ভারতের আসাম, মেঘালয় বা আশেপাশের এলাকাতেও এ ভূমিকম্পে ক্ষয়্ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে আইএএনএস এর এক খবরে বলা হয়।  

বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তের কাছে ডাউকি ফল্ট এবং ইউরেশিয়া-ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলের অবস্থান হওয়ায় এ অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ বলে বিবেচনা করা হয়।