২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্টে যাওয়া বাসে আগুন, আহত ১৫

ঢাকার সাভারে একটি বাস উল্টে যাওয়ার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 06:34 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

ওই সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।

বৃহস্পতিবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান।

দগ্ধদের মধ্যে উষা ও অমিত দাস নামের দুজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি কামরুজ্জামান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে নবীনগর থেকে আসা মিরপুরগামী তিতাস পরিবহনের একটি বাস জোরপুল এলাকায় আরেকটি বাসকে ওভারটেক করার সময় উল্টে সড়কদ্বীপে পড়ে যায়।  

“ওই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিাসটিতে আগুন ধরে এবং অল্প পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।”

সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। 

এ ঘটনায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

সাভার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, বাসটিতে থাকা সিএনজির সিলন্ডার লিক হয়ে স্পার্ক করে আগুন ধরে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।  

‘নিম্নমানের সিলিন্ডার’ ব্যবহারের কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।