বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩ তরুণী
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী, যাদের পাচারকারীদের কাছ থেকে উদ্ধারের দুই বছর পর ফেরত পাঠাল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
(ফাইল ছবি)
বাংলাদেশের ঢাকা, নারায়ণগঞ্জ ও দিনাজপুর জেলায় তাদের বাড়ি।
মোমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে দু্ই বছর আগে তাদের ভারতে পাচার করে। পরে তাদের কাজ না দিয়ে একটি বাড়িতে আটকে রাখে।
“ভারতীয় পুলিশ বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। আদালত থেকে একটি মানবাধিকার সংস্থার তত্ত্বাবধানে তাদের রাখা হয়। ”
এই ইমিগ্রেশন পরিদর্শক আরও বলেন, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগের পর ভারত সরকারের দেওয়া ‘বিশেষ পাশের’ মাধ্যমে তারা ফেরত আসেন। তিন তরুণীকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘জাস্টিজ অ্যান্ড কেয়ার’ নামে একটি মানবাধিকার সংস্থার কাছে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি অপূর্ব হাসান।
‘জাস্টিজ অ্যান্ড কেয়ার’ কর্মকর্তা তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন তরুণীকে সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।”
