ঢাবির ক-ইউনিটে ‘ভর্তিযুদ্ধ’ শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটে ভর্তিচ্ছুরা পরীক্ষায় বসতে যাচ্ছেন শুক্রবার।
বিজ্ঞান অনুষদের প্রথম বর্ষ স্নাতকের (সম্মান) এই ভর্তি পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
বরাবরের মতো পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্বিঘ্ন পরীক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতও থাকবে।
এ বছর এক হাজার ৬৬০টি আসনের বিপরীতে ৭১ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
