২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে ২ জমজ শিশুর মৃত্যু

গাইবান্ধা সদরে পুকুরে ডুবে  জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বুধবার দুপুরে গড়দিঘি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ।

মৃত ইয়াসিন মিয়া (২) ও ইয়াকুব মিয়া (২) ওই গ্রামের মধু মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত ইউপি চেয়ারম্যান জানান, দুপুর সোয়া ১২টার দিকে  দুই ভাই বাড়ির উঠানে খেলা করার সময় পাশের একটি পুকুরে ডুবে যায়।

স্থানীয়রা উদ্ধারের পর গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।