তেলের গাড়িতে ফেনসিডিল, আটক ২
জ্বালানি তেলের গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদরে ওই গাড়ির চালক ও সহযোগী গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক হামিদুর রশিদ জানান, বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের মহারাজপুর ফিল্ডেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন গাড়ির চালক নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার লালপুর পশুর পুকুরপাড় গ্রামের বাসিন্দা আল আমিন (২৫) ও তার সহকারী একই গ্রামের লাল মিয়ার ছেলে আসলাম (২৪)।
পুলিশ পরিদর্শক হামিদুর রশিদ জানান, গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফিল্ডেরহাট এলাকায় একটি তেলবাহী লড়ি থামিয়ে তল্লাশি চালায়।
“ওই গাড়ি থেকে ৫৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং চালক ও তার সহযোগীকে আটক করা হয়।”
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
