২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র-গুলিসহ ‘বনদস্যু’ আটক

খুলনায় অস্ত্র ও বিস্ফোরকসহ এক যুবককে আটক করা হয়েছে, যাকে বনদস্যু দলের সদস্য বলে দাবি করছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 06:43 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এস এম শফিউল্লাহ জানান, শনিবার গভীর রাতে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালানো হয়।

আটক এমদাদদুল গাজী (৩২) কয়রা উপজেলার কয়রা গ্রামের মৃত রশীদ গাজীর ছেলে।

এমদাদদুল সুন্দরবনের বনদস্যু আল আমিন বাহিনীর সদস্য বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বনদস্যুদের গোপন বৈঠক চলার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে এমদাদুলকে আটক করা হয়।

“পরে ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুইটি বন্দুকের কার্তুজ ও পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে।”

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এমদাদুলের সহযোগীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

তিনি আরও জানান, এমদাদুলকে ফুলতলা থানায় সোপর্দ করে মামলা করে হয়েছে। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মুক্ত রায় চৌধুরী বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছেন।