২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অটোরিকশা উলটে আদালত পরিদর্শক নিহত

নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উলটে এক আদালত পরিদর্শকের মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

দিনাজপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 12:49 AM

Updated : 22 Aug 2022, 01:39 PM

নিহত সোহেল আফজা (৫০) নীলফামারীতে দেড় বছর ধরে কর্মরত ছিলেন।

সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, সোহেল আফজা শনিবার দুপুরে সৈয়দপুরের ভাড়া বাসা থেকে অটোরিকশায় করে দিনাজপুরের চিরিরবন্দরে আত্মীয়বাড়ি যাচ্ছিলেন।

“অটোরিকশাটি হাশিমপুর পৌঁছানোর পর উলটে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন সোহেল আফজা। সৈয়দপুর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় তিনি মারা যান।”

সোহেল আফজা রাজশাহী শহরের হেতেম খাঁ মহল্লার মজিবর রহমানের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।