২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে হত্যা

রংপুরের পীরগাছায় জাতীয় পার্টির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 11:22 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

নিহত সদরুল ইসলাম (৪৫) ইটাকুমারী ইউনিয়নের দামুড় চালকা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি ওই ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি।

পীরগাছা থানার ওসি আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে মোটর সাইকেলযোগে কালিগঞ্জ বাজার থেকে ফেরার পথে চার-পাঁচজন দুর্বৃত্ত সদরুলের গতিরোধ করে। পরে তাকে মাথায় ও হাতে-পায়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদরুল একটি হত্যা মামলায় কয়েকদিন আগে জামিনে মুক্তি পান বলেও জানান তিনি।