২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই: স্পিকার

সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তি যাতে সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 10:14 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার রাজধানীর বনানী পূজামণ্ডপে ‘শুভ মহানবমী, বোধন ও দেবীর আবাহন’ অনুষ্ঠানে স্পিকার বলেন, এ দেশে সাম্প্রদায়িকতার স্থান হবে না।

“সকলের সৌহার্দ্যপূর্ণ অবস্থান আর সাম্যের ভিত্তিতে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তা কোনো সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি দ্বারা যেন বিনষ্ট না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান স্পিকার।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দাস বক্তব্য দেন।