‘শিগগিরই নূর হোসেনকে ফিরিয়ে আনা হবে’
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ‘খুব শিগগিরই’ ভারত থেকে ফিরিয়ে আনা হবে।
বুধবার বিকালে নারয়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ডিআইজি বলেন, “আইনি প্রক্রিয়া অনুসরণ করেই খুব শিগগির নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে।”
সম্প্রতি ভারতের একটি আদালত অনুপ্রবেশের মামলা তুলে সেদেশের কারাগারে বন্দি নূর হোসেনকে দেশে ফেরত পাঠানো নির্দেশ দিয়েছে।
সাত খুনের ঘটনার পর ভারতে পালিয়ে যান নূর হোসেন। ভারতে অনুপ্রবেশের দায়ে দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়ে কারবন্দি হন তিনি।
