২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মসজিদ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মসজিদ নির্মাণ নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 07:12 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা বলে জানান আলমডাঙ্গা থানার ওসি শেখ আতিয়ার রহমান।

আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আহতদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া মসজিদে নামাজ পড়া নিয়ে দুদল গ্রামবাসীর বিরোধ চলছিল। এ অবস্থায় একপক্ষ আরেকটি মসজিদ নির্মাণ শুরু করলে বিরোধ তীব্র হয়।

“বুধবার দুপুরে পশ্চিমপাড়ার কয়েকজন মাঠ থেকে কাজ করে ফেরার সময় অন্য পক্ষ হামলা চালায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১১ জন আহত হন।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক হাসনাত পারভেজ শুভ জানান, আহতদের মধ্যে রাজিব, উজ্জ্বল ও হাতেমের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।