কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল
চলতি শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে।
মঙ্গলবার ভর্তির আবেদনের শেষ সময় ১১ দিন বাড়িয়ে ৩১ অক্টোবর ঠিক করা হয়েছে বলে জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে মঙ্গলবার ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ভর্তি পরীক্ষার সময়সূচি ও বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।
৪ ও ৫ ডিসেম্বর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
