২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

রাজবাড়ী সদর উপজেলায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার বসন্তপুর এলাকায় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রাজবাড়ীর ট্রাফিক সার্জেন্ট নিজাম উদ্দিন নাজিম জানান।

নিহতরা হলেন গোয়ালন্দের জামতলার বাসিন্দা মাহেন্দ্র চালক সাগর (৩২) এবং মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের তোতা মুসল্লীর ছেলে রাজিব (১৮)।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে সার্জেন্ট নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে ঢাকা থেকে ফরিদপুরগামী ‘গোল্ডেন লাইন’ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র চালক সাগরের মৃত্যু হয়।

উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজিব।