ফরিদপুরে বাস চাপায় শিশুর মৃত্যু
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খুলনাগামী এক বাসের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, সোমবার সকালে উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দোলা পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই হাফিজুলের মৃত্যু হয়।
মকসুদপুর এলাকা থেকে ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালককে ধরতে পারেনি পুলিশ।
