২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গাড়িচাপায় পরিবহন শ্রমিক নিহত

গোপালগঞ্জ শহরের ঢাকা-খুলনা মহাসড়কে গাড়িচাপায় নিহত হয়েছেন এক পরিবহন শ্রমিক।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 11:00 AM

Updated : 22 Aug 2022, 01:34 PM

সোমবার সকাল পৌনে ৭টার দিকে শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান।

নিহত সজীব ফকিরের (২০) বাড়ি টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে।

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া রুটে চলাচলকারী মুন পরিবহনের শ্রমিক ছিলেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সেলিম জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী জিপ সজীবকে চাপা দেয়।

“গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”