২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগের দু পক্ষের সংঘর্ষ

সিলেটে মহানগরীতে কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 12:32 AM

Updated : 22 Aug 2022, 01:34 PM

শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান, রোববার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর টিলাগড় এলাকায় এ সংঘর্ষ বাঁধে।

এ ঘটনার পরপর দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা একটি রেস্টুরেন্টে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানের ওপর হামলা চালায়। পরে রায়হানের অনুসারীরা এলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ রাত ১১টার দিকে রাবার বুলেট ও টিয়ার সেল গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।