২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্য ফুয়াদের স্বীকারোক্তি

চট্টগ্রাম নগরীর মাঝিরঘাটের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন চট্টগ্রামে জেএমবির ‘সেকেন্ড-ইন-কমান্ড’ বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 09:39 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

রোববার রাতে চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়ার আদালতে তিনি জবানবন্দি দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ আদালতে দেওয়া জবানবন্দিতে মাঝিরঘাটের ঘটনায় অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।”

এর আগে একই ঘটনায় করা মামলায় শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় টাঙ্গাইল থেকে গ্রেপ্তার জেএমবি সদস্য মিনহাজুল ইসলাম ওরফে সাজিল ওরফে সজিব।

রোববার সজিবকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

গত ২৩ সেপ্টেম্বর রাতে ওই ছিনতাইয়ের সময় নিজেদের গ্রেনেড বিস্ফোরণে মারা যান মো. রফিক ও মো. রবিউল নামে দুই জেএমবি সদস্য।

ওই ঘটনায় আহত বেসরকারি প্রতিষ্ঠান সাহা করপোরেশনের ব্যবস্থাপক সত্য গোপাল ভৌমিক দুই দিন পর মারা যান।

গত ৫ অক্টোবর নগরীর মাদরবাড়ি ও অক্সিজেন এলাকা থেকে জেএমবির চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সেকেন্ড-ইন-কমান্ডার বুলবুল আহমেদ সরকার ওরফে আপেল ওরফে ফুয়াদ ওরফে মেহেদী ওরফে রকিও ছিলেন।

গত শুক্রবার ভোরের দিকে মিনহাজুল ইসলাম ওরফে সাজিল ওরফে সজিবকে (২৪) টাঙ্গাইলের নাগরপুরের খালার বাড়ি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পুরনো খবর:

গ্রেপ্তার জেএমবি সদস্য সজিব রিমান্ডে