'স্কুলগামী ৪ কোটি শিক্ষার্থীই বাংলাদেশের সম্পদ'
সারা দেশে স্কুলগামী চার কোটি ছেলে-মেয়েকে সম্পদ অভিহিত করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জাফর ইকবাল।
রোববার রাজবাড়ীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের দেশের চার কোটি ছেলে-মেয়ে স্কুলে যায়। অনেক উন্নত দেশে চার কোটি মানুষও বাস করেনা।
“এই চার কোটি ছেলে-মেয়েকে যদি আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে বাংলাদেশ হবে সম্পদের বিশাল ভাণ্ডার।”
মুহাম্মদ জাফর ইকবাল
“কিন্তু, এই মানুষগুলোই আজ চরম অবহেলার শিকার।”
‘ওয়েকআপ আইসিটি একাডেমি’ নামে একটি প্রতিষ্ঠানের আয়োজনে রাজবাড়ীর জেলা প্রশাসক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এ আলোচনা সভা হয়।
অন্যদের মধ্যে এতে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির ও ওয়েকআপ আইসিটি একাডেমির চেয়ারম্যান এএনএম মোমেনুজ্জামান।
