২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নসিমন চাপায় পথচারী নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নসিমন চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

নিহত তোফাজ্জেল হোসেন (৭০) উপজেলার কেসমত গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যায় উপজেলার আমতলায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, তোফাজ্জেল ওই সড়ক পার হচ্ছিলেন।এ সময় একটি দ্রুতগামী নসিমন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ হাসপাতালের মর্গে রয়েছে।তার পরিবার যোগাযোগ করার পর ময়নাতদন্ত বা মামলার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানান ওসি।