বংশী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে বংশী নদীর মল্লিকের টেক এলাকা থেকে ওই যুবকের লাশ পাওয়া যায় বলে ধামরাই থানার এসআই মো. নিজামুদ্দীন জানান।
আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
এসআই বলেন, বিকেলে নদীতে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সাদা গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরা ওই যুবককে অন্তত দুই দিন আগে কুপিয়ে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেওয়া হয়ে বলে ধারণা করছেন এসআই নিজামুদ্দীন।
