সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জনকে হুমকি
চাঁদা না দেওয়ায় অপহরণের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফ উদ্দিন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার দুপুরে আশরাফ উদ্দিন সিরাজগঞ্জ সদর থানায় নিষিদ্ধ সংগঠন ‘পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির’ নামে একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডিতে বলা হয় ,শনিবার দুপুর ১২টা ৫৯ মিনিটে নিজেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা পরিচয় দিয়ে মেজর জিয়া নামে এক ব্যক্তি (০১৭১০-১৯৮৭৪১) নম্বর থেকে আশরাফ উদ্দিনের ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করায় তাকে অপহরনের হুমকি দেওয়া হয়। একই নম্বর থেকে একই দিন বিকালে আবারও ফোন করা হলে আশরাফ উদ্দিন তাতে সাড়া দেননি।
থানায় জিডির পর তাকে রোবার আবারও অপহরণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আশরাফ উদ্দিন।
মো. আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ আমি থানায় একটি সাধারন ডায়েরি করার পর তৃতীয় দফায় আমাকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে।”
