২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে, আশা রাষ্ট্রপতির

শান্তিপূর্ণ ও উৎসবের আমেজে দেশব্যাপী সবার অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

রোববার মহানগর সার্বজনীন পূজা কমিটির সাত সদসস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে দেখা করতে গেলে রাষ্ট্রপতি এ আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই উৎসব সকলের। স্মরণাতীতকাল থেকে বিভিন্ন ধর্মের উৎসব এখানে সমারোহের সঙ্গে পালন করা হয়।”

সাক্ষাতের সময় মহানগর সার্বজনীন কমিটি রাষ্ট্রপতিকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং আবদুল হামিদকে ‘বিজয়া সম্মিলনী’তে আমন্ত্রণ জানান।

দেশব্যাপী ৩০ হাজার মণ্ডপে এবছর ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পূজা অনুষ্ঠিত হচ্ছে বলেও রাষ্ট্রপতিকে জানান হিন্দু নেতারা।

সারাদেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সন্তোষ প্রকাশ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিনিধি দল।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিক,  পূজা উদযাপন পরিষদের সাদারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন সাহা মনিসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।