২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ প্রতিষ্ঠানের মর্যাদা পাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ‘ইউনেস্কো ক্যাটেগরি ২ ইনস্টিটিউট’ এর মর্যাদা দিতে বাংলাদেশের একটি প্রস্তাব অনুমোদন করেছে ইউনেস্কো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 09:05 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

শুক্রবার  ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো’র ১৯৭ তম নির্বাহী পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় সর্বসন্মতভাবে গৃহীত এ প্রস্তাবের ব্যাপারে বলা হয়, “এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভাষা বৈচিত্র্য এবং মাতৃভাষায় কথা বলার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ অঞ্চল ও বিশ্বে একটি জ্ঞান চর্চা ও গবেষণার কেন্দ্রে পরিণত হবে।”

নির্বাহী পরিষদের এই সিদ্ধান্ত আগামী ৩-১৮ নভেম্বর অনুষ্টিতব্য ইউনেস্কোর সাধারণ অধিবেশনে অনুমোদিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্যারিসে বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে প্রথমবারের মতো জাতিসংঘ অধিভূক্ত স্বাগতিক একটি প্রতিষ্ঠান পেতে যাচ্ছে বাংলাদেশ।

ইউনেস্কো নির্বাহী পরিষদের এই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

এই বিষয়ে কামাল আবদুল নাসের চৌধুরী দেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা আর তারপর দক্ষিণ এশিয়ায় এটিকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ মর্যাদায় নিয়ে যাওয়ার নেপথ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের কথা স্মরণ করেন।    

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  এম শহিদুল ইসলাম, ইউনেস্কো বাংলাদেশ ন্যাশনাল কমিশনের সচিব জনাব মনজুর হোসেন, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. হযরত আলী খান, ফারহানা আহমেদ চৌধুরী প্রথম সচিব(ইউনেস্কো) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিষয়ক সহকারী সচিব মো. আবদুল ওয়াদুদ আকন্দ।

সূত্র: বিজ্ঞপ্তি