২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফে মানবপাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 08:23 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

টেকনাফ থানা পুলিশের ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, বৃহস্পতিবার উপজেলার জাহাজপুরা এলাকায় অভিযান চালিয়ে অলি আহমদকে (৫০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অলি আহমদ জাহাজপুরা এলাকার প্রয়াত বদিউজ্জামান ফকিরের ছেলে।

ওসি বলেন, পুলিশের মানবপাচার বিরোধী অভিযান শুরুর পর থেকে অলি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরলে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

“তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে টেকনাফ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।”