২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৬ নতুন মুখ

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকা থেকে আনা নতুন ছয়টি প্রাণি অবমুক্ত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 11:05 AM

Updated : 12 Oct 2022, 04:17 PM

পুরনো খবর:

বঙ্গবন্ধু সাফারি পার্কে এক জিরাফের মৃত্যু

বুধবার রাতে পার্কের আফ্রিকান সাফারি অংশে নতুন তিনটি জেব্রা ও তিনটি জিরাফ ছাড়া হয় বলে বন সংরক্ষক তপন কুমার দে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এর আগে থাকা চারটি জিরাফের মধ্যে একটি মারা গিয়েছিল। নতুন প্রাণী আসার পর পার্কে জেব্রার সংখ্যা দাঁড়ালো ১০টিতে; আর জিরাফ হল ছয়টি।

“দর্শনার্থীদের চাহিদার দিকে লক্ষ্য রেখে শিগগিরই আরও কিছু প্রাণী আনা হবে।”

গত বছর নভেম্বরে এই জাতীয় উদ্যানে নেদারল্যান্ডস থেকে আনা চারটি ‘ব্ল্যাক বাক’ অবমুক্ত করা হয়। হরিণ জাতীয় তৃণভোজী এ প্রাণী বাংলাদেশের আর কোনো চিড়িয়াখানা বা পার্কে নেই বলে সে সময় বন সংরক্ষক জানিয়েছিলেন।

ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নে এই সাফারি পার্কের অবস্থান।

ভাওয়াল গড়ের ছোট ছোট টিলা ও নিচু ভূমি সমৃদ্ধ শালবনের ৩ হাজার ৬৯০ একর জমিতে ২০১৩ সালে এই পার্ক চালু হয়।