২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সাফারি পার্কে এক জিরাফের মৃত্যু

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চার জিরাফের মধ্যে শনিবার বিকেলে একটির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 02:04 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যাকে চিহ্নিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাফারি পার্কের এক কর্মকর্তা জানান, ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা থেকে জিরাফ চারটি কেনা হয়। এর মধ্যে এই জিরাফটি কয়েকদিন ধরে খাওয়া কমিয়ে দিয়ে ঝিমাচ্ছিল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করেই মারা যায় জিরাফটি।

এর মধ্যেই ওই জিরাফের চিকিৎসার জন্য ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের (প্রাণিরোগ বিশেষজ্ঞ) অধ্যাপক ড. আব্দুর রহমান ও শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল জলিল ও পার্কে নিয়োজিত পশু চিকিৎসক ডা. জুলকার নাইন মানিককে নিয়ে একটি বোর্ড গঠন করা হলেও তাতে কোনো কাজ হয়নি।

আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিরাফের মৃত্যুর কারণ সম্পর্কে ঠিক করে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে জিরাফটির না খাওয়া ও ঝিমুনির লক্ষণ থেকে তার ফুসফুস ও হৃদযন্ত্রে সমস্যা ছিল বলে ধারণা করা হচ্ছে।

“শনিবার রাতে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহাব উদ্দিনের উপস্থিতিতে জিরাফের ময়নাতদন্ত হওয়ার পর রোগ নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করে রোববার ঢাকার কেন্দ্রীয় পশুরোগ অনুসন্ধান গবেষণাগার ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।”

পুরনো খবর:

সাফারি পার্কে মুক্ত জন্তু