চীন গেলেন স্পিকার
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে দেশটির রাজধানী বেইজিংয়ে গেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে স্পিকার বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন।
‘এশিয়ান পলিটিকাল পার্টিস’ স্পেশাল কনফার্নেস অন সিল্ক রোড’ শীর্ষক ওই সম্মেলনে যোগ দিতে স্পিকারের সঙ্গে আরও গেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সংসদ সদস্য পংকজ দেবনাথ, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও নূরজাহান বেগম।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং সংসদ সচিব মো. আশরাফুল মকবুল স্পিকারকে বিদায় জানান।
আগামী ১৭ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
