২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কম্বল

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ ১০ হাজার কম্বল দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজেস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 04:21 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

ব্যাংকটির কর্মকর্তারা বুধবার সরকার প্রধানের কার্যালয়ে ওই কম্বল হস্তান্তর করেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এবং ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক প্রধানমন্ত্রীর কাছে কম্বলগুলো হস্তান্তর করেন ।

চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ এবং আইটিইউ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তারা ।

খোকন বলেন, মানবতার সেবায় এগিয়ে আসায় প্রধানমন্ত্রী এই ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানান।