২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি শুরু ১৭ অক্টোবর

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছুটি শুরু হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 06:42 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুর্গাপূজা, শরৎকালীন ছুটি ও আশুরা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে।

এ সময়ে ক্লাস না হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো নিতে পারবে।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।