২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তারানার একান্ত সহকারী সচিব জয়দেব নন্দী

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের একান্ত সহকারী সচিব নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রীর ইচ্ছা অনুসারে জয়দেব নন্দীকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

“প্রতিমন্ত্রী যতদিন তার পদে থাকবেন বা জয়দেব নন্দীকে এই পদে বহাল রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।”

জয়দেব নন্দী ছাত্রলীগের বিগত কমিটির সহ-সভাপতি ছিলেন এবং কিছুদিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।