কক্সবাজারে ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে মানবপাচারে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রহিম (৪৫) সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত নজু মিয়ার ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরলে তাকে গ্রেপ্তার করা হয়।
রহিমের বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
