জামালপুরে বয়লার বিস্ফোরণে শিশুর মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় চালকলের বয়লার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে এই দুর্ঘটনায় নিহত আপন (৫) ওই মিলের কর্মচারী স্থানীয় বাসিন্দা সাইদুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইসলামপুর থানার ওসি দ্বীন এ আলম জানান, ইসলামপুর সদর ইউনিয়নের গঙ্গাপাড়া গ্রামে ‘বক্কর রাইচ মিলের’ বয়লার বিস্ফোরিত হলে গরম পানির ড্রাম ছিটকে পড়ে শিশুটির উপর।
“এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।”
ওই সময় শিশুটি মিলের চাতালে খেলছিল বলে জানান তিনি।
এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।
