২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ‘খ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ১৪ জন

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে প্রায় ১৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2015, 01:26 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এবার খ ইউনিটের ২ হাজার ২৯৬টি আসনের বিপরীতে ৩১ হাজার ১৬৩ জন শিক্ষার্থী ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, যথারীতি পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনও ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।”

ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।