২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী

ইলিশের প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় সমুদ্র উপকূলসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে  ১৪ লাখ ৭৪ হাজার মিটার অবৈধ জাল জব্ধ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2015, 09:38 PM

Updated : 22 Aug 2022, 01:25 PM

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “২৫ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১৪ লাখ ৭৪ হাজার মিটার অবৈধ জাল ও ৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়।”

অভিযানে ৮ জেলেকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বরিশাল, চাঁদপুর, ভোলা, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট এবং খুলনার নদ-নদীতে নৌবাহিনী এ অভিযান পরিচালনা করে।

২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে সব ধরণের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

নৌবাহিনীর জাহাজগুলো ৯ অক্টোবর পর্যন্ত এই অভিযানে থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।