২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নাশকতার মামলায় ২ জামায়াতনেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

এরা হলেন- শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলী ও গাবতলী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বদিউর রহমান।

বগুড়া জেলার এএসপি (বি সার্কেল) গাজিউর রহমান জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের কলোনী এলাকা থেকে জামায়াত নেতা ইয়াছিন আলীকে এবং আগের দিন রাতে নিজ বাড়ি থেকে বদিউর গ্রেপ্তার করা হয়।

গাজিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

দুজনকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।